Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

কমছেই না পেঁয়াজের ঝাঁজ, বেড়েছে সব রকম সবজির দাম

রাজধানীর বাজারে কমছেই না পেঁয়াজের ঝাঁজ। পর্যাপ্ত মজুদ থাকার পরও, প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ ১০ টাকায়। বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং বৃষ্টির কারণে, বেড়েছে সব রকমের সবজির দামও।

এতো চেষ্টার পরও কোনোভাবেই যেন পেঁয়াজের দামের লাগাম টানা যাচ্ছে না। গেলো একমাস ধরেই এ পণ্যটির বাজার বেসামাল। বাজারে প্রতিকেজি দেশি পেঁয়াজ ১১০ টাকা এব ভারতীয় পেঁয়াজ ১১৫-১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে পর্যাপ্ত সরবরাহ না থাকা এবং বৃষ্টির কারণে গেলো সপ্তাহের তুলনায় বেড়ে গেছে সব রকম সবজির দামও। এদিকে, দেশি মাছের প্রচুর যোগান থাকায় কিছুটা কমেছে এর দাম। তবে, অপরিবর্তিত রয়েছে চাল-ডাল-মসলা তেলসহ মিুদি পণ্যের দাম।

আর, সরকার বেধে দেয়া দামে গরু-খাসীর মাংস বিক্রি হলেও, সব জাতের মুরগীর দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা।

শহীদ / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button