Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড, রোমাঞ্চকর জয়ে আর্সেনাল

ইউরোপা লিগে পার্টিজান বেলগ্রেডের মাঠে জিতে শীর্ষে ম্যানচেস্টার ইউনাইটেড। অ্যান্থনি মার্শালের একমাত্র গোলে পার্টিজান বেলগ্রেডকে হারিয়েছে রেড ডেভিলরা। তিন ম্যাচে সাত পয়েন্ট তাদের। অপর ম্যাচে রোমাঞ্চকর জয় পেলো আর্সেনাল।

এফ’ গ্রুপে তিন ম্যাচ জিতে শতভাগ সাফল্য ধরে রেখেছে আর্সেনাল। নিকোলাস পেপের জোড়া গোলে ঘরের মাঠ এমিরেটসে, পর্তুগিজ ক্লাব গুইমারায়েসকে ৩-২ গোলে হারিয়েছে তারা।

৮ মিনিটে দলকে এগিয়ে মার্কাস এডওয়ার্ডস। ৩২ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেজের গোলে সমতায় ফেরে গার্নাররা। তবে চার মিনিট পর ব্রুনো দুয়ার্তে আবারো এগিয়ে দেন পর্তুগিজ ক্লাবকে। ২-১ গোলে পিছিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্সেনাল।

বিরতির পর দারুনভাবে খেলায় ফিরে আসে উনাই এমরির শিষ্যরা। ৮০ মিনিটে নিকোলাস পেপের গোলে সমতায় ফেরে তারা। ইনজুরি টাইমে পেপের দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় স্বাগতিকদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button