Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবলবাংলাদেশ

শুক্রবার অনুষ্ঠিত হবে দু’টি ম্যাচ, দেখুন বাংলা টিভিতে

 

বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। খেলায় অংশ নিয়েছে মোট ৮ টি দল। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২৫অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ।  এগ্রুপের দিনের প্রথম ম্যাচে বিকাল চারটায় মুখোমুখি হবে লাওসের ক্লাব ইয়াং এলিফ্যান্টস ফুটবল ক্লাব বনাম মালদ্বীপের টিসি স্পোর্টস।একই ভেন্যুতে সন্ধ্যা সাতটায়, বাংলাদেশের ক্লাব চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে খেলবে ভারতের মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। স্টেডিয়ামে ম্যাচ চলাকালে স্বত্ব পাওয়া টিভি চ্যানেল ছাড়া অন্য কোনো স্টেশন ফুটেজ নিতে পারবে না।  অবশ্য বাংলা টিভির সৌজন্যে টিভি থেকে ধারণকৃত ফুটেজ সংবাদে ব্যবহার করতে পারবেন। 

এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।

উল্লেখ্য, পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।

 বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button