
বন্দরনগরী চট্টগ্রামে চলছে শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসর। খেলায় অংশ নিয়েছে মোট ৮ টি দল। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত আয়োজিত এই টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
২৪ অক্টোবর (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ। বি’গ্রুপের দিনের প্রথম ম্যাচে বিকাল চারটায় মুখোমুখি হবে বসুন্ধরা কিংস বনাম চেন্নায় এফসি।
একই ভেন্যুতে সন্ধ্যা সাতটায়, লড়বে মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব ও ভারতের শ্রী গোকুলাম ক্যারেলা ফুটবল ক্লাব। দু’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।
উল্লেখ্য, পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।
নূর / বাংলা টিভি



