Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

রাতে রেসিং জেঙ্কের বিপক্ষে বার্সেলোনা

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ। গ্যালাতাসারাইকে ১-০ গোলে হারিয়েছে তারা। বুধবার রাতে বেলজিয়ামের ক্লাব রেসিং জেঙ্কের বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। এদিকে, মঙ্গলবার রাতের খেলায় বড় জয় ম্যানচেষ্টার সিটির।

ঘরের মাঠে ইতিহাদে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। ২৮ মিনিটে এগিয়ে যায় প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে আসা আটলান্টা। গোল করেন রাসলান মালিনোভস্কি। এরপরই বদলে যায় সিটিজেনদের খেলার ধাঁচ।

৩৪ ও ৩৮ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরোর গোলে, ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা। বিরতির পর আরো ভয়ংঙ্কর হয়ে ওঠে স্বাগতিকরা। ৫৮, ৬৪ ও ৬৯ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক করেন রাহিম স্টারলিং।

এই জয়ে তিন ম্যাচের  সবক’টি জিতে ৯ পয়েন্ট নিয়ে সি’গ্রুপের শীর্ষে ম্যান সিটি। এদিকে, ক্লাব ব্রুজের বিপক্ষে বড় জয়ে চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত অজেয় ফ্রান্সের ক্লাব পিএসজি।  প্রতিপক্ষের মাঠে বুধবার ৫-০ গোলে জেতে তারা।

মাউরো ইকার্দির জোড়া গোলের পর, কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিকে বড় জয় পায় ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button