Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

চেন্নাই সিটিকে ৫-৩ গোল হারিয়েছে তেরেঙ্গানু এফসি

দিনের প্রথম ম্যাচে হয়েছে গোল উৎসব। ভারতের চেন্নাই সিটিকে ৫-৩ গোল ব্যবধানে হারিয়েছে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। আসরে প্রথম হ্যাটট্রিকের পাশাপাশি চার গোল করেছেন তেরেঙ্গানুর স্ট্রাইকার ব্রুনো।

আসরের সবচে দারুণ দল অ্যাখা দেয়া ভারতের আইএসএল শিরোপাধারী দল, চেন্নাই সিটিকে। কিন্তু মঙ্গলবারের ম্যাচে মালয়েশিয়ার দল তেরেঙ্গানুর বিপক্ষে দাঁড়াতেই পারেনি তারা। শ্বাসরুদ্ধকর ম্যাচে তাদের পরাজয় ৫-৩ গোল ব্যবধানে।

চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে বি’গ্রুপের প্রথম শুরুটা ভালো হলো না চেন্নাইয়ের। ম্যাচের তিন মিনিটে মিডফিল্ডার রহমতের গোলে এগিয়ে যায় তেরেঙ্গানু। ২৩ মিনিটে কাতসুমি ইউসার গোলে সমতায় ফেরে চেন্নাই।  ৩৪ মিনিটের ম্যাচে লিড নেয় তারা।

দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক গোল করে চেন্নাইকে কোণঠাসা করে ফেলে মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু।প্রথমার্ধের শেষ মুহুর্তে দলকে সমতায় ফেরানোর পর ম্যাচের ৭০ মিনিটে দলকে এগিয়ে নেন ব্রুনো। এরকিছুক্ষণ পর তুলে নেন হ্যাটট্রিক।

এরপর চতুর্থ গোলটি করেন ২৯ বছর বয়সী স্ট্রাইকার ব্রুনো। শেষ দিকে পেদ্রো মানজি স্পট কিকে ব্যবধান কমায় ভারতের ক্লাব চেন্নাইয়ের।

এদিকে, বুধবার একই ভেন্যুতে রয়েছে দু’টি খেলা। বিকেল চারটায় স্বাগতিক চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে ইয়াং এলিফ্যান্টস। আর সন্ধ্যা সাতটায় টিসি স্পোর্টসের প্রতিপক্ষ মোহনবাগান অ্যাথলেকিস ক্লাব।  সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

আরাফাত কাদের, চট্টগ্রাম প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button