Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

একদিনের বিরতি শেষে আজ দুটি খেলা, সরাসরি সম্প্রচার বাংলাটিভিতে

একদিন বিরতি শেষে মঙ্গলবার আবারো মাঠে গড়াচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ টুর্নামেন্ট। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের মুখোমুখি হবে ভারতের ডুরান্ড শিরোপাধারী গোকুলাম ক্যারেলা।

এরআগে, দিনের প্রথম ম্যাচে বিকেল ৪টায় ভারতের আই লিগের সেরা ক্লাব চেন্নাই সিটি এফসি’র বিপক্ষে খেলবে মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

শেখ কামাল ক্লাব কাপের সবচেয়ে আকর্ষণীয় দল, ভারতের চেন্নাই সিটি। ভারতীয় সুপার লিগের চ্যাম্পিয়ন এই দলটির আছে একঝাঁক তরুণ তুর্কি। ঘরের মাঠে লিগ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে চট্টগ্রাম আবাহনীর আমন্ত্রণে তাদের অংশ নেয়া। দলটির স্পটলাইট দখলে নিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকার পেদ্রো মানজি।

অভিষেক মৌসুমে ২৫ ম্যাচে ২১ গোল করে দলকে জেতান আই লিগের শিরোপা। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোড়ন সৃষ্টি করে এই ফুটবলার, এখানেও থাকবেন সবার নজরে।

মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু। নামটা অপরিচিত হলেও, দলটিতে রয়েছে খুব পরিচিত এক ফুটবলারের নাম, অ্যান্ড্রু লি টাক। ঢাকা আবাহনীর হয়ে ২০১৫-১৬ মৌসুম মাতিয়ে যাওয়া এই ‍ইংলিশ মিডফিল্ডার জয় করেন ফুটবলপ্রেমীদের মন।  বিপিএলে করেন ১০ গোল।

এরপর তিনি পাড়ি জমান মালয়েশিয়ায়। তেরেঙ্গানুর হয়ে এবার নতুন অভিযানে তিন বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন লি টাক।

দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাতটায় ‍মাঠে নামবে বসুন্ধরা কিংস। জাতীয় দলের একঝাঁক ফুটবলার নিয়ে গড়া দলটির, প্রতিপক্ষ ভারতের গোকুলাম ক্যারেলা। বাংলাদেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে প্রথমবার খেলতে নেমেই মাত করেছে বসুন্ধরা।

দাপট দেখিয়ে সবশেষ মৌসুমের লিগ চ্যাম্পিয়নও হয়েছে তারা, জিতেছে স্বাধীনতা কাপের শিরোপাও। দলটির সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোস্টারিকান ড্যানিয়েল কলিন্দ্রেস। ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার খেলেছেন ২০১৮ রাশিয়া বিশ্বকাপে। গেলো লিগে করেছেন ১১ গোল।

ভারতের আরেক ক্লাব গোকুলাম ক্যারেলার, খেলার কথা ছিলো না এই টুর্নামেন্টে।  ঢাকা আবাহনী এবারের আসর বয়কট করায়, শেষ মুহূর্তে সংযোজন করা হয় দলটিকে।

পাঁচজন বিদেশি খেলোয়াড় নিয়ে গড়া দলটির ত্রিনিদাদ ও টোবাগোর তিনজন, উগান্ডার একজন, অন্যজন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার।  কি প্লেয়ার অ্যাটাকিং মিডফিল্ডার মার্কাস জোসেফ, আই লিগে ৯ ম্যাচে করেছেন সাত গোল।

সংশ্লিষ্ট খবর

Back to top button