
বন্দরনগরী চট্টগ্রামে চলমান শেখ কামাল ইন্টারন্যাশনাল ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় আসরের ঘোষিত নতুন ফিকশ্চার। মঙ্গলবার অনুষ্ঠিত হবে দুইটি ম্যাচ।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে, বি’গ্রুপের দিনের প্রথম ম্যাচে বিকাল চারটায় মুখোমুখি হবে ভারতের চেন্নাই সিটি এফসি বনাম মালয়েশিয়ার তেরেঙ্গানু ফুটবল ক্লাব।
একই ভেন্যুতে সন্ধ্যা সাতটায়, লড়বে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস ও ভারতের শ্রী গোকুলাম ক্যারেলা ফুটবল ক্লাব। দু’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
এ ছাড়াও পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচারের স্বত্ব পেয়েছে বাংলা টিভি।
মঙ্গলবার থেকে আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন দুইটি করে খেলা অনুষ্ঠিত হবে। প্রথমটি বিকাল চারটায় এবং পরেরটি সন্ধ্যা সাতটায়। আর টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল হবে একদিনে, আগামী সোমবার।
মাঝে একদিনে বিরতি দিয়ে, বুধবার সন্ধ্যা সাতটায় হবে তৃতীয় আসরের ফাইনাল। পুরো টুর্নামেন্টটি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।



