Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

কঙ্গোয় বাস দুর্ঘটনায় নিহত ৩০, অগ্নিদগ্ধ ১৮

গণতান্ত্রিক কঙ্গোর রাজধানী কিনশাসার পশ্চিমাঞ্চলীয় শহর মাবাঞ্জা-নাঙ্গুঙ্গুর কাছে রোববার রাতে একটি বাস দুর্ঘটনায় পড়লে এতে আগুন ধরে যায়। স্থানীয় সময় সোমবার  রাত ১টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

জানাযায়, বাসে শতাধিক যাত্রী ছিলো। যাদের বেশিরভাগই অগ্নিদগ্ধ হয়েছেন। রেডক্রসের মুখপাত্র ডেভিড এন সিয়ালা এএফপিকে এতথ্য জানান। সূত্র: এএফপি

ডেভিড আরো বলেন, যাত্রী ও মালামাল বোঝাই বাসটি লুফু থেকে কিনশারায় যাচ্ছিলো। এ ঘটনায় নিহত হয়েছেন ৩০ জন এবং আরো ১৮ জনকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। লাশ সনাক্তকরণের কাজ চলছে।

নূর / বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button