
শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টে আজ রয়েছে একটি ম্যাচ। সন্ধ্যা সাতটায় ভারতের মোহনবাগান এসি’র মুখোমুখি হবে লাওসের ইয়াং এলিফ্যান্ট এফসি।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
আই লিগের আগে এ টুর্নামেন্টের মধ্যে দিয়ে দলের কম্বিনেশন ঝালিয়ে নেওয়ার সুযোগ ভারতের ক্লাব মোহনবাগান এসি’র। টুর্নামেন্টটি যেহেতু আন্তর্জাতিক মানের, তখন প্রস্তুতিটাও চূড়ান্ত পর্যায়ের তাদের।
গ্রুপ এ’তে চট্টগ্রাম আবাহনী ছাড়াও মোহনবাগানের সঙ্গে রয়েছে লাওসের ইয়ং এলিফ্যান্ট ও মালদ্বীপের টিসি স্পোর্টস। বিদেশি ক্লাব দলগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট, আসন্ন আই লিগের দারুণ প্রস্তুতি সেরে নেওয়ার সুযোগ মোহনবাগানের।
অন্যদিকে, এই প্রথম শেখ কামাল ক্লাব কাপে অংশ নিয়েছে লাওসের ইয়াং এলিফ্যান্ট। ২০১৫ সালে গঠিত দলটি, দেশটির লাও টয়োটার বর্তমান এবং তিনবারের চ্যাম্পিয়ন।



