
শেখ কামাল ক্লাব কাপ টুর্নামেন্টে দারুণ শুরু করলো চট্টগ্রাম আবাহনী। উদ্ধোধনী ম্যাচে মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে তারা। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করে বাংলা টিভি।
প্রিমিয়ার লিগের সবশেষ মৌসুমে ভালো করতে না পারলেও নিজ ঘরে আয়োজিত আসরে দারুণ খেলেছে চট্টগ্রাম আবাহনী। একচেটিয়া প্রাধান্য বিস্তার করে তারা। ম্যাচের আট এবং ৯ মিনিটে চিনে দু ম্যাথিউয়ের গোলে এগিয়ে চট্টগ্রাম।
দুই মিনিট পরেই ইয়াসিন আরাফাতের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থাকে তারা। বিরতির পর ম্যাচের ৭০ মিনিট রকতিচ লুকার গোলে আবারো এগিয়ে স্বাগতিকরা। ৮৭ মিনিটে জালের দেখা পায় মালদ্বীপের ক্লাবটি।
ইসমাইল ঈসার গোলে ব্যবধান কমালেও পরাজয় এড়াতে পারেনি তারা। রোববার ভারতের মোহনবাগের মুখোমুখি হবে লাওসের ইয়াং এলিফ্যান্ট। সন্ধ্যা্ সাতটায় সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।



