Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যআন্তর্জাতিক

মদিনায় বাসে আগুন, নিহত ৩৫

সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অপর একটি গাড়ির ধাক্কায় ৩৫ জন নিহত এবং চারজন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে মদিনার ১৭০ কিলোমিটার দূরে আল-আখাল গ্রামের হিজরা রোডে এ দুর্ঘটনা ঘটে।মদিনা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে সৌদি প্রেস এজেন্সি।

নিহতেদের বেশিরভাগ এশিয়ান ও আরব দেশগুলোর নাগরিক বলে জানিয়েছেন মদিনা পুলিশের মুখপাত্র। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে কোনো বাংলাদেশি রয়েছেন কি না তা তাৎক্ষণিক জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে সৌদি। এছাড়া তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button