Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যখেলাধুলাপ্রধানমন্ত্রীফুটবলবাংলাদেশ

বাংলাদেশে ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো

কয়েক ঘন্টার শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছেন বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা-ফিফা’র সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের আমন্ত্রণে দেশে এসেছেন তিনি।

দুই দফা সিডিউল পরিবর্তনের পর বৃহস্পতিবার ভোর ৫টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান জিয়ান্নি ইনফান্তিনো। বিমানবন্দরে সাংবাদিকদের তিনি জানান, ফুটবল নিয়ে বাংলাদেশে কাজ করার অনেক ক্ষেত্র আছে।

একসঙ্গে অনেক দূর এগিয়ে যাওয়ার কথা বলেন তিনি। ব্যস্ত সময় কাটাচ্ছেন জিয়ান্নি। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এরপর বাফুফে ভবনে যান বিশ্ব ফুটবলের এ শীর্ষকর্তা।

কিছুক্ষণ আগে রাজধানীররেএক হোটেলে সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেন তিনি।  ফিফার সভাপতি নির্বাচিত হওয়ার পর এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে এটিই প্রথম সফর তার।

সংশ্লিষ্ট খবর

Back to top button