Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বুধবার মধ্যরাতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট

কয়েক ঘন্টার সফরে বুধবার মধ্যরাতে ঢাকায় আসছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। প্রথমবারের মতো ঢাকায় আসবেন ফিফার নবম সভাপতি। সংক্ষিপ্ত এই সফরে তাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন জিয়ান্নি ইনফান্তিনো। এরপর বাফুফের কার্যনির্বাহির কমিটির সঙ্গে বৈঠক শেষে, দুপুরে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ করার কথা রয়েছে তার।

এ মাসেই সাংহাই সফরে বের হওয়ার কথা ফিফা প্রেসিডেন্টের। তার আগে বাংলাদেশে আসছেন বিশ্বফুটবলের সর্বোচ্চ সংস্থার এই বস।

বাংলাদেশে এ নিয়ে কোনো ফিফা সভাপতির চতুর্থবার আগমন।  আশির দশকে শুরুতে হোয়াও হ্যাভেলেঞ্জ এবং ২০০৬ ও ২০১২ সালে ঢাকায় পা রেখেছিলেন সেপ ব্লাটার।

সংশ্লিষ্ট খবর

Back to top button