Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

মূল পর্বে অপরাজিত স্পেন

অপরাজিত স্পেন | ইউরো বাছাইয়ের ম্যাচে আর্মেনিয়াকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে ফিনল্যান্ড। এদিকে, সুইডেনের সঙ্গে ১-১ সমতায় ড্র করে মূল পর্বের টিকেট নিশ্চিত করে স্পেন। অন্য ম্যাচে, লিখটেনস্টাইনকে উড়িয়ে দিলো ইতালি।

মঙ্গলবার রাতে জে’গ্রুপের ম্যাচে লিখটেনস্টাইনকে ৫-০ গোলে বিধ্বস্ত করে মূল পর্ব নিশ্চিত করলো ইতালি। জোড়া গোল করেন আন্দ্রেয়া বেলোত্তি। একটি করে গোল করেন ফেদেরিকো বের্নারদেস্কি, আলেস্সিওে এবং স্টেফান। আট ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে বাছাইপর্বে এখন পর্যন্ত অপরাজিত রবের্তো মানচিনির শিষ্যরা।

আরেক ম্যাচে, স্টকহোমের ফ্রেন্ডস অ্যারেনায় এফ’ গ্রুপের ম্যাচে মার্কাসের গোলে এগিয়ে যায় সুইডেন। পুরো ম্যাচে বল দখলে, স্পেনের একচেটিয়া আধিপত্য থাকলেও আক্রমণে ছিলো ছন্নছাড়া।

পরাজয়ের মুখে থাকা স্প্যানিশরা, রদ্রিগোর গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে। আট ম্যাচে ছয় জয় ও দুই ড্রয়ে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে আজ্জুরিরা। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সুইডিশরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button