Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বিকেলে দেশে ফিরছে বাংলাদেশ দল

২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের সঙ্গে ১-১ গোল ব্যবধানে ড্র করে বুধবার বিকেলে দেশে ফিরছে বাংলাদেশ ফুটবল দল।

মঙ্গলবার কলকাতার সল্টলেক স্টেডিয়ামে, সাদ উদ্দিনের গোলে এগিয়ে যায় জামাল ভূঁইয়ারা। তবে শেষ মুহুর্তে আদিল খানের গোলে ড্র করে ভারত। ফলে তিন ম্যাচ শেষে একপয়েন্ট অর্জন করে বাংলাদেশ।

অন্যদিকে, তিন ম্যাচ শেষ দুই পয়েন্ট ভারতের। আগামী ১০ নভেম্বর ওমানের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা। সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স থেকে ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

এদিকে, ই’গ্রুপের অপর ম্যাচে কাতারের কাছে ২-১ গোল ব্যবধানে হারে ওমান। চার ম্যাচে তিন জয়ের শীর্ষে ২০২২ বিশ্বকাপের আয়োজকরা।  ওমানের অবস্থান দ্বিতীয়। তিনে আফগানিস্তান, এরপর ভারত এবং সবশেষে আছে বাংলাদেশ।

সংশ্লিষ্ট খবর

Back to top button