
বাংলাদেশ ও ভারত একাদশ | ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ানকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশ বনাম ভারতের ‘প্রেস্টিজ ফাইট’ ফুটবল ম্যাচ চলছে, সরাসরি সম্প্রচার করছে বাংলাটিভি।
কাতারের বিপক্ষে গোলশূন্য ড্র করা ভারতের একাদশে তিনটি পরিবর্তন এলেও বাংলাদেশ একাদশে আসেনি কোনো পরিবর্তন। আগের একাদশেই আস্থা রেখেছেন কোচ জেমি ডে।
বাংলাদেশ একাদশে রয়েছেন, রিয়াদুল হাসান, রায়হান, ইয়াসিন খান, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, নাবীব নেওয়াজ জীবন, সোহেল রানা, মোহাম্মদ ইব্রাহিম, হাসান, আশরাফুল ইসলাম রানা, রহমত মিয়া ও সাদউদ্দিন।
আজকের ভারত একাদশ আছেন, আশিক কুরুনিয়ান, উদান্ত সিং, আনাস এদাথোদিকা, মান্দার রাও দেশাই, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপা, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং, রাহুল ভেকে, আদিল খান, মানবীর সিং।
সল্টলেক স্টেডিয়ামে ভারত বনাম বাংলাদেশ ম্যাচের ৪২ মিনিটে ১-০ গোলের ব্যাবধানে এগিয়ে বাংলাদেশ, এখন পর্যন্ত। চলছে মধ্য বিরতি,,
সৌরভ নূর | বাংলা টিভি



