Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ভারত বধে আত্মবিশ্বাসী বাংলাদেশ, সরাসরি সম্প্রচার বাংলাটিভিতে

বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। ২০১৪ সালের ফিফা প্রীতিম্যাচে সবশেষ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে আবারো প্রতিবেশি দেশের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে জামাল ভূঁইয়ার দল। বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ এ ম্যাচে ভারতের বিপক্ষে অগ্নিপরীক্ষায় অবতীর্ণ জীবন-ইব্রাহিমরা। প্রয়োজন অন্তত এক পয়েন্ট।

মঙ্গলবার ১৫ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ানকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়াম থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

এই পাঁচ বছরে অনেকটাই বদলে গেছে দু’দলের খেলার মান। বিশেষ করে বৃটিশ কোচ জেমি ডে’র অধীনে গেলো এক বছরে চোখে পড়ার মতো পরিবর্তন হয়েছে মামুনুলদের। সাম্প্রতিক সময়ে খেলা ১৩ ম্যাচের সাতটিতেই জয় পেয়েছেন জামাল ভূঁইয়ারা। সবচেয়ে উল্লেখ করার মতো বিষয় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে চাপে রাখার সামর্থ্য।

জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার হাসানুজ্জামান খান বাবলু বলেন, আমরা যে ফুটবলে অনেকখানি এগিয়েছি সেটা বলার অপেক্ষা রাখে না। তার প্রমাণও আমরা ইতোমধ্যে দেখেছি। এখন সেটা আরেকবার তুলে ধরতে হবে ছেলেদের।

আরেক সাবেক ফুটবলার হাসান আল মামুন বলেন, হতে পারে ইন্ডিয়ার রেটিং আমাদের চেয়ে বেশি, কিন্তু আমরাও এখন তাদের সাথে কাঙ্খিত লড়াই দিতে সমর্থ। কেননা সেই কোয়ালিটির খেলোয়াড় আমাদের টিমে আছে। তাই আমার বিশ্বাস এই ম্যাচটাও তারা কাউন্টার অ্যাটাকে খেলবে।

আরো পড়ুনঃ এশিয়ার ফুটবলে ‘প্রেস্টিজ ফাইট’ ভারত বনাম বাংলাদেশ

ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের পার্থক্য অনেক বেশি হলেও, কাতারের বিপক্ষে জামাল ভূঁইয়াদের পারফরম্যান্সে আশা দেখছেন দেশের সাবেক ফুটবলাররা। বিশেষ করে বসুন্ধরা কিংসের বিদেশি কোচ অস্কার ব্রুজন বলছেন, কাতার ম্যাচের মতো কাউন্টার অ্যাটাক করতে পারলে, পূর্ণ তিন পয়েন্ট নিয়েই দেশে ফিরতে পারবে লাল-সবুজরা।

অস্কার ব্রুজন আরও বলেন, এক কথায় বললে, দূর্দান্ত এক ম্যাচ ছিল কাতারের বিপক্ষে। দলে অ্যাটাকিং পজিশনের শক্তি বৃদ্ধি পেয়েছে। ভারতের বিপক্ষে অলআউট ফুটবল খেলতে হবে। অ্যাটাকের পাশাপাশি খেলতে হবে কৌশলি স্টাইলে।

এছাড়া ভারতের মোস্ট সিনিয়র সুনীল ছেত্রী আর গোলরক্ষক গুরপ্রিত যেহেতু আমাদের বড় বাঁধা, তাদের বধ করে গোল বের করে নিয়ে আসাটাই হবে আমাদের চ্যালেঞ্জ।

আরো পড়ুনঃ ৩৪ বছর পর সেই একই মাঠে

ইন্ডিয়ান দলেও বারবার উল্লেখ করা হচ্ছে সুনীল ছেত্রীর নাম। বাংলাদেশ দলের সহকারী কোচ স্টুয়ার্ট ওয়াটকিসও বলছেন, ‘সুনীল যেমন দুর্দান্ত ফুটবলার, তেমন গোলটাও ভাল চেনে। ওকে আটকানোই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ।’

এ প্রসঙ্গে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম বলেন, ‘যদিও একা সুনীল ছেত্রীই দু’দলের মধ্যে ফারাক গড়ে দিতে পারে। তবুও বলবো ভেতরে ভেতরে বাংলাদেশ শিবির তৈরি হচ্ছে সুনীলসহ ভারতকে বেকায়দায় ফেলার পরিকল্পনা।’

এদিকে, বাংলাদেশ ফুটবলে এক টুকরো স্বস্তির পরশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, রক্ষণ পোক্ত করে আক্রমনাত্মক ভঙ্গিতেই খেলব আমরা। আমরা জানি আমাদের শেষ ‘টাচ’টা ঠিক হচ্ছে না। তবে ভারতের বিপক্ষে সেই কাজটা নিখুঁতভাবে করলে ফল ভালো আসবে বলে আশা রাখি।

এছাড়া ভারতের আসল লোক যেহেতু সুনীল ছেত্রী। ওই গোল করে পার্থক্যটা গড়ে দেয়। তাই সুনীলের জন্য বিশেষ পরিকল্পনা রয়েছে। সেটা এখন বলতে পারছি না। তবে সুনীল বধের মহড়া চলছে।

আরো পড়ুনঃ ৩৪ বছর পর সেই একই মাঠে

এছাড়া ব্রুজনের মতে, জেমি ডে’র ফরমেশন হতে পারে, ৪-৪-২। অর্থ্যাৎ, শক্ত ডিফেন্সের বিপরীতে, সমন্বিত মিডফিল্ড। যার বাম এবং ডান দিকের উইংয়ে থাকবে চতুর দুই খেলোয়াড়। আর আক্রমনভাগ সামলোনোর দায়িত্ব থাকবে জীবন-সুফিলদের কাঁধে।

আরো পড়ুনঃ প্রতিপক্ষ ভারতের সাথেও কাউন্টার অ্যাটাকে খেলবে বাংলাদেশ

সৌরভ নূর | বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button