মোংলা ইকোনমিক জোনে বিনিয়োগের আহবান

কৌশলগত ভৌগলিক অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার কারণে দেশের বড় বিনিয়োগকারীদেরকে মোংলা ইকোনমিক জোনে বিনিয়োগের আহবান জানিয়েছে পাওয়ার প্যাক ইকোনমিক জোন প্রাইভেট লিমিটেড।
সোমবার সকালে রাজধানীর হোটেল সোনারগাও বলরুমে পাওয়ারপ্যাক ইকোনমিক জোনের লিমিটেড এর আয়োজনে বিনিয়োগ উন্নয়ন শীর্ষক অনুষ্ঠানে সম্ভবনাময় এ বিষয় তুল ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন পদ্মা সেতুর পর দেশী বিদেশী শিল্পোদোক্তা ও ব্যাবসায়ীদের কাছে মোংলা ইকোনমিক জোন ও মোংলা সমু্দ্র বন্দরের গুরুত্ব অনেক বৃদ্ধি পাবে। এবং দেশের ১শ টি অর্থনৈতিক অঞ্চলের বাস্তবায়ন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী পাওয়ার প্যাক ইকোনমিক জোন এর ম্যানেজিং ডিরেক্টর রন হক শিকদার এবং বাংলা টিভির ভাইস চেয়ারম্যান সৈয়দ গোলাম দস্তগীর নিশাদ।
শাহরিয়ার রাজ/ বাংলা টিভি



