Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

এশিয়ার ফুটবলে ‘প্রেস্টিজ ফাইট’ ভারত বনাম বাংলাদেশ

সৌরভ নূর : এশিয়ার ফুটবলে প্রতিদ্বন্দ্বী দুই দল বাংলাদেশ ও ভারত ম্যাচের অপেক্ষায় এশিয়ার ফুটবলপ্রেমীরা। বিশেষ করে এই দুই দেশের মানুষের কাছে একটু একটু করে ম্যাচ ঘনিয়ে আসায় উত্তেজনা বিরাজ করছে চরমে। ভারত বনাম বাংলাদেশ, ‘প্রেস্টিজ ফাইট’ দেখার জন্য উদগ্রীব গোটা বিশ্ব। উত্তাপ যেহেতু এতো চরমে, তবে সত্যিই মনে হচ্ছে ম্যাচটা হবে গরম।

আগামীকাল মঙ্গলবার ১৫ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারতের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ানকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল। ভারতের পশ্চিমবঙ্গের সল্টলেক স্টেডিয়াম থেকে বাংলাদেশ সময় রাত ৮টায় খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

এটি ঠিক যেন ২০১৪ সালের দৃশ্য, সেবার ফিফা প্রীতিম্যাচে সবশেষ ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। পাঁচ বছরের ব্যবধানে আবারো প্রতিবেশি দেশের বিপক্ষে খেলার প্রস্তুতি নিচ্ছে জামাল ভূঁইয়াররা। এর আগে বাংলাদেশ ও ইন্ডিয়ার মধ্যে এখন পর্যন্ত মোট ম্যাচ হয়েছে ২৮টি। এর মধ্যে ইন্ডিয়া জিতেছে ১৫টি, বাংলাদেশ ২ টি এবং ড্র হয়েছে ১১টি।

ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ গোল করেছে সর্বমোট ১৭টি, বিপরিতে হজম করে ৩৮টি। ব্লু টাইগার্সদের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ জয় ১৯৯৯ সালের সাফে, ব্যাবধান ছিল ১-০। সুনীল ছেত্রীদের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের রেজাল্ট ড্র ছিল (১-১ এবং ২-২)।

স্মৃতির এ্যালবামে ৩৪ বছর আগে ৮৫-র প্রথম বিশ্বকাপ কাপ ফুটবল বাছাইপর্বে ঢাকা স্টেডিয়াম ও কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয় ফুটবল দল ও ভারতের মধ্যকার ফুটবল লড়াই। সেবার দু’দলের মুখোমুখিতে বাংলাদেশ দল লড়াই করেও হেরে গিয়েছিলো ১-২ গোলের ব্যবধানে।

বাংলাদেশ দলের হয়ে দুবারের লড়াইয়ে দুটো গোল করেছিলেন চুন্নু ও দলনায়ক আশীষ ভদ্র। সেই চেনা সল্টলেক স্টেডিয়ামে মঙ্গলবার, বিশ্বকাপ বাছাই আসরে লড়বে বাংলাদেশ ও শক্ত প্রতিপক্ষ ভারত। এবারের ম্যাচটি সেই ৩৪ বছর আগের লড়ায়ের প্রতিশোধ পর্ব।

‘৮৫-র প্রথম বিশ্বকাপ কাপ ফুটবল বাছাই পর্বের আসরে বাংলাদেশ দলের কোচের দায়িত্বে ছিলেন আবদুর রহিম। সেবছর বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ১৯ জনের স্কোয়াডটি গড়া হয়েছিলো যাদের নিয়ে তারা হচ্ছেন দলনায়ক আশীষভদ্র, গোলকিপার মহসীন, কানন, মইন, স্বপনদাশ, জনি, কায়সার হামিদ, আজমত, বাতেন, দীলিপ, জাহিদ, অলক, চুন্নু, জোসি, আসলাম, ইলিয়াস, সালাম মুর্শেদী, বাদল রায়, খুরশিদ বাবুল

কদিন আগে ঢাকা স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে দারুন লড়াকু খেলা উপহার দিয়েও কটি ভাল সুযোগ হাতছাড়া করে ০-২ গোলে হেরে গেলেও বলা যায় ভারতের বিরুদ্ধে ভাল করার প্রত্যাশাটা যেন বাড়িয়ে দিয়েছে, নিজেদের সেরাটা ঢেলে দিয়ে মন কাড়া খেলা উপহার দিক বাংলাদেশ দল এটাই এখন প্রত্যাশা সবার।

ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’দলের পার্থক্য অনেক বেশি হলেও, কাতারের বিপক্ষে জামাল ভূঁইয়াদের পারফম্যান্সে আশা দেখছেন দেশের সাবেক ফুটবলাররা। ইন্ডিয়ার বিপক্ষে লাল-সবুজদের স্কোয়াডের সবচেয়ে এক্সপেরিয়েন্স প্লেয়ার মামুনুল ইসলাম। দেশের হয়ে খেলেছনে ৬০ টি ম্যাচ এবং স্কোয়াডের সবচেয়ে এজড প্লেয়ার।

এই ম্যাচে বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে যাদের দিকে নজর থাকবে, জামাল, ইয়াসিন, রহমত, রবিউল, সাদ, রানা। ইন্ডিয়ার প্লেয়ারদের মধ্যে, উদান্ত সিং, সুনিল ছেত্রি, অনিরুদ্ধ থাপা, আশিক কুরুনিয়ান, আদিল খান।

২০১৯ সালে বাংলাদেশ ফুটবল দল মোট ৭ টি ম্যাচ খেলেছে এর মধ্যে ৪ টি জিতেছে ২ টি হেরেছে এবং ১ টিতে ড্র করেছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button