Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

কুয়েত-চট্টগ্রাম বিমানের ফ্লাইট চালু

চট্টগ্রাম প্রবাসীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে, আগামী ৩০ অক্টোবর থেকে কুয়েত- চট্টগ্রাম সরাসরি বাংলাদেশ বিমানের ফ্লাইট চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন, কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম। বিমানের ফ্লাইট চালু করার উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন প্রবাসীরা।

কুয়েত টু চট্টগ্রাম বিমান বাংলাদেশের কোন ফ্লাইট না থাকায় চরম ভোগান্তিতে ছিলেন দেশটিতে বসবাসরত চট্টগ্রাম বিভাগের প্রবাসী।

স্থানীয় সময় শুক্রবার দেশটিতে নিযুক্ত বিমান বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ হাফিজুল ইসলাম গণমাধ্যমকর্মীদের জানান, অক্টোবরের ৩০ তারিখ থেকে সপ্তাহের প্রত্যেক বুধবার অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন বিমান, কুয়েত টু চট্টগ্রাম সরাসরি ফ্লাইট চালু করবে।

তিনি আরো জানান, প্রতি সপ্তাহের শুক্র ও রোববার কুয়েত টু ঢাকা দুটি সরাসরি ফ্লাইট পরিচালনা করে বিমান। এসব ফ্লাইটে ঢাকা থেকে সল্প সময়ের মধ্যে কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে অন্য গন্তব্যে যেতে পারবেন যাত্রীরা।

বিমানের ফ্লাইট চালু করার উদ্যোগ নেয়ায় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আনন্দ প্রকাশ করেছেন প্রবাসীরা।

দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায়, ফেনী থেকে শুরু করে কক্সবাজার ও রাঙামাটিসহ পূর্ব অঞ্চলের কুয়েত প্রবাসীদের দুর্ভোগ লাঘব হবে এমন প্রত্যাশা সবার।

আ হ জুবেদে, কুয়েত প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button