Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

রাজধানীর বাজারে আবারো বেড়ে গেছে পেয়াজের ঝাঁজ। পর্যাপ্ত মজুদ থাকার পরও একদিনের ব্যবধানেই সব রকম পেঁয়াজে দাম কেজিতে বেড়েছে ১০ টাকা। এদিকে, বাজারে শীতের সব্জি আসতে শুরু করলেও দাম নাগালের বাইরে। আর, মাছের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। তবে অপরিবর্তিত রয়েছে মুদি পণ্যের বাজার।

গত কয়েক দিনে পেঁয়াজের দাম বেড়ে প্রায় একশ’ ছুই ছুই। ভারত, মিয়ানমার, মিশর ও তুরস্ক থেকে পেঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। এ ছাড়াও, দেশে এর পর্যাপ্ত মজুদও রয়েছে। তারপরও হু হু দাম বাড়াটার যেন কোনো ব্যাখ্যাই নেই কারো কাছে।

শীতকালীন প্রায় সব ধরনের সব্জিই বাজারে এসেছে। তবে এখনো তা মধ্যবিত্তের সাধ্যের বাইরে বলে দাবি, ক্রেতাদের। বাজারে বিভিন্ন প্রজাতির মাছেরও পর্যাপ্ত যোগান।

কিন্তু সেখানেও দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার পরস্পরবিরোধী বক্তব্য। তবে অপরিবর্তিত রয়েছে সব ধরনের মুদি পণ্যের দাম।  তেল চিনি ডাল মশলা ও গুঁড়োদুধের মত নিত্য ব্যবহার্য পণ্যগুলো আগের দামেই বিক্রি হচ্ছে।

এছাড়া সরকারের বেধে দেয়া দামেই বিক্রি হচ্ছে গরু-খাসীর মাংস। তেমন একটা হেরফের নেই মুরগীর দামেও।

শাহরিয়ার রাজ/বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button