Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফুটবল ভক্তদের রোমাঞ্চকর রাত আজ

মোহাম্মদ হাসিব : ফুটবল ভক্তদের জন্য রোমাঞ্চকর এক রাত আজ। আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা।  জার্মান ক্লাব ডর্টমুন্ডের সিগনাল-ইদুনা-পার্কে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে খেলা।

প্রীতি ম্যাচ হলেও, জার্মানি-আর্জেন্টিনা বলে উত্তেজনা রয়েছে পারদে পারদে। বড় আসরে গত কয়েকবার জার্মানির কাছে হোঁচট খেলেও আর্জেন্টিনা প্রীতি ম্যাচে বরাবরই ভালো খেলে। ২০১৪ সালে বিশ্বকাপে শিরোপা খুয়ানোর পরপরই এই জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নেমে ৪-২ গোলে জিতেছিলো মেসির দল।

এই ম্যাচে নিষেধাজ্ঞার কারণে দলে নেই প্রাণভোমরা লিওনেল মেসি। বিশ্রামে আছেন অ্যাঞ্জেল ডি মারিয়া এবং সার্জিও আগুয়েরোও। ম্যাচে মূল দায়িত্ব থাকবে পাওলো দিবালা এবং দারুণ ছন্দে থাকা স্ট্রাইকার মার্টিনেজের ওপর।   অপরদিকে, ইনজুরি সমস্যায় পূর্ণশক্তির দল মাঠে নামাতে পারছে না জার্মানিও।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে মিডফিল্ডার টনি ক্রুস, লেরয় সানে ও লেয়ন গোরেটস্কা, ডিফেন্ডার আন্টোনিও রুডিগার ও মাথিয়াস গিন্টার ও ফরোয়ার্ড টিমো ভের্নার।  খেলতে পারবেন না টাহ, গিনদোয়ানও।  সবমিলিয়ে দ্বিতীয় সারির এক দল নিয়েই ঘরের মাঠে লড়তে হবে জার্মানিকে। ক্রুসের জায়গায় মিডফিল্ডে দেখা যেতে পারে ইলকাই গুন্ডোগানকে। সঙ্গে থাকবেন জশুয়া কিমিচ।

বার্সেলোনার হয়ে আশানুরূপ নৈপুণ্য দেখাতে না পারলেও গোলপোস্টের দায়িত্বে মার্ক-আন্ড্রে টের স্টেগানের ওপরই জার্মানি ভরসা রাখবে জোয়াকিম লো।

সংশ্লিষ্ট খবর

Back to top button