Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

‘রপ্তানি করা হবে প্রক্রিয়াজাতকরণ এলএনজি গ্যাস’

আসাদ রিয়েল : দেশের কোনো গ্যাস ভারতে রপ্তানি করা হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন। তিনি জানিয়েছেন, বিদেশ থেকে গ্যাস এনে এলএনজি প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে, এর দ্বারা বাংলাদেশ লাভবান হবে।

মঙ্গলবার দুপুরে সিলেটে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামের নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান তিনি।

গ্যাস রপ্তানির চুক্তি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতকে বাংলাদেশ গ্যাস দিয়ে দিচ্ছে এমন একটা ভুল ধারণা তৈরি হচ্ছে। আসলে বিদেশ থেকে আনা আমদানিকৃত গ্যাস প্রক্রিয়াজাতকরণ করে তা ভারতে রপ্তানি করা হবে। এতে করে বাংলাদেশেরই লাভ হবে।

পৃথিবীর বিভিন্ন দেশ এমনভাবে গ্যাস আমদানি করে প্রক্রিয়াজাত করে আবার রপ্তানি করছে বলেও দাবী করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button