Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বুধবার ঢাকায় আসছে কাতার ফুটবল দল

মোহাম্মদ হাসবি : বাংলাদেশের বিপক্ষে ২০২২ বিশ্বকাপ এবং ২০২৩ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে বুধবার রাত ২:৩০ মিনিটে ঢাকায় আসবে কাতার ফুটবল দল। আগামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জামাল ভূঁইয়াদের ‍মুখোমুখি হবে তারা। বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

২০২২ বিশ্বকাপের আয়োজক দেশ কাতার, তাই সরাসরি আসরে খেলার সুযোগ পাবে তারা। তবে এশিয়ান কাপে খেলার জন্য বাছাই পর্বে খেলতে হচ্ছে তাদের। ই’গ্রুপের অন্যতম শক্তিশালী দল তারা। দুই ম্যাচের প্রথমটিতে আফগানিস্তানকে ৬-০ এবং পরের ম্যাচে ভারতের সঙ্গে গোলশূণ্য ড্র করে তারা।

ফিফা র‌্যাংঙ্কিংয়ে তাদের অবস্থান ৬২ নম্বরে। তাছাড়া গোলমেশিন খ্যাত স্ট্রাইকার আল-ময়েজসহ অন্যান্য খেলোয়াড়রা রয়েছেন দারুণ ছন্দে। যা বেশ চিন্তার বিষয় বাংলাদেশের জন্য।

তবে জেমি ডে শিষ্যদের জন্য অনুপ্রেরণা হতে পারে গেলো বছর এশিয়ান কাপে কাতারকে ১-০ গোলে হারানোর সুখস্মৃতি। তাছাড়া ভুটানকে ঘরের মাঠ দুইটি প্রীতি ম্যাচে হারানোয় বেশ চনমনে রয়েছে স্বাগতিকরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button