Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

বাংলাদেশে আসছে আর্জেন্টিনা,প্যারাগুয়ে ও ভেনেজুয়েলা ফুটবল দল

মোহাম্মদ হাসিব : আগামী মাসে বাংলাদেশে আসবে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং ভেনেজুয়েলা ফুটবল দল। ঢাকায় খেলবে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।

গুঞ্জণ ছিলো আর্জেন্টিনার সঙ্গে ঢাকায় আসবে ব্রাজিলও। তবে সেলেসাওরা না আসলেও আলবিসেলেস্তারা আসছে তা নিশ্চিত। এসব তথ্য জানানো হয়েছে প্যারাগুয়ে ফুটবল ফেডারেশনের অফিসিয়াল পেজ থেকে।

প্যারাগুয়ের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হলেও, এখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়া হয়নি। আগামী ১৫ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম প্রীতি ম্যাচ খেলবে প্যারাগুয়ে।

তিন দিন পর দুইবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। এরআগে ২০১১ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসে প্রীতি ম্যাচ খেলেছিলো আর্জেন্টিনা। সেবার মেসি, হিগুয়াইনরা খেলেছিলেন নাইজেরিয়ার বিপক্ষে। জিতেছিলেন ৩-১ গোলের ব্যবধানে।

সংশ্লিষ্ট খবর

Back to top button