
মোহাম্মদ হাসিব : ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে উলভারহাম্পটনে কাছে ২-০ গোল ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার সিটি। ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসল ইউনাইটেডের কাছে হার ১-০ ব্যবধানে। তবে স্প্যানিশ লিগে বড় জয় পেয়েছে বার্সেলোনা।
ন্যু ক্যাম্পে সেভিয়াকে আতিথ্য দেয় বার্সেলোনা। দূর্দান্ত খেলে প্রতিপক্ষের জালে দিয়েছে চার গোল। গোল করেন, লুইস সুয়ারেজ, আর্তুলো ভিদাল, উসমান দেম্বেলে ও লিওনেল মেসি। এ ম্যাচে প্রথম বিদেশি গোলরক্ষক হিসেবে বার্সার হয়ে সব ধরনের প্রতিযোগিতায় দুইশো ম্যা খেলার মাইলফলক স্পর্শ করেন আন্ড্রে স্টেগেন।
আর এই শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১৬ মৌসুমে গোল করলেন মেসি। এদিকে সান সিরোয়েতে ইতালিয়ান সিরি আ’তে রোববার রাতের খেলায়, ইন্টার মিলানের বিপক্ষে ২-১ গোলে জয় পায় জুভেন্টাস। এ জয়ে শীর্ষে ওঠা টানা আটবারের চ্যাম্পিয়ন জুভাদের পয়েন্ট ১৯।



