Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

৩০ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ

হাকিম মোড়ল : আগামী  ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। এ সময়ে ইলিশের আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।

সোমবার মন্ত্রণালয়ের সভাকক্ষে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৯’ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

তিনি বলেন, এ সময়ে মা ইলিশ ডিম পাড়ে তাই আশ্বিনের পূর্ণিমার চারদিন আগে এবং পূর্ণিমার পর ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।

ইলিশ প্রজনন এলাকায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তর মোবাইল কোর্ট পরিচালনা করবে বলেও জানান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button