Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হটস্পার

মোহাম্মদ হাসিব : ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহাম হর্স্পার। আরেক ম্যাচে লিস্টার সিটির বিপক্ষে ২-১ গোল ব্যবধানে জয় লিভারপুলের। আর স্প্যানিশ লা লিগায় গ্রনাডার বিপক্ষে বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে গ্রানাডার বিপক্ষে জয় পেতে বেশ ঘাম ঝড়াতে হয় রিয়াল মাদ্রিদকে। করিম বেনজেমা, ইডেন হ্যার্জাড এবং লুকা মদ্রিচের গোলে স্বাগতিকরা এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। এরপর হঠাৎই ঘুরে দাঁড়ায় গ্রানাডা। শোধ করে দুই গোল। নড়েচড়ে বসা রিয়াল অতিরিক্ত সময়ে আরো এক গোল করে ব্যবধান বাড়ায় ৪-২ ব্যবধানে।

এ জয় পেলে রিয়ালকে টপকে শীর্ষে উঠে যেত গ্রানাডা। তা হয়নি, আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ লিডার জিদানের শিষ্যরা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে রয়েছে গ্রানাডা।

সংশ্লিষ্ট খবর

Back to top button