Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিমানবসম্পদ

সেপ্টেম্বরে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স

মিজানুর রহমান : সেপ্টেম্বর মাসে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিনমাসে প্রবাসী আয় এসেছে ৪৫১ কোটি ৪লাখ ডলার। যা গত অর্থ বছরের একই সময়ের চেয়ে ১৬ দশমিক ৫৮ শতাংশ বেশি।

বাংলাদেশের অর্থনীতি সচল রাখার অন্যতম উৎস হল প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। সদ্য সমাপ্ত সেপ্টেম্বর মাসে ১৪৬ কোটি ৮৪ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। মাস হিসাবে যা চতুর্থ সর্বোচ্চ রেমিট্যান্স আহরণের। এ নিয়ে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয় এসেছে ৪৫১ কোটি ৪ লাখ ডলার।

এর আগে বাংলাদেশের ইতিহাসে চলতি বছরের জানুয়ারি মাসে রেকর্ড পরিমাণ ১৫৯ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল জুলাই মাসে এবং তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০১৮ সালের মে মাসে।

প্রতি বছর দুই ঈদের পর রেমিট্যান্স প্রবাহ কিছুটা কম থাকলেও ঈদুল আজহার পরে রেমিট্যান্স না কমে বরং বেড়েছে। রেমিটেন্সের উপর দুই শতাংশ হারে নগদ প্রণোদনা, জনশক্তি রপ্তানি বৃদ্ধি এবং বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় রেমিট্যান্স প্রবাহ বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ১ কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। তাদের পাঠানো রেমিটেন্স দেশের জিডিপিতে অবদান রেখেছে ১২ শতাংশের বেশি।

সংশ্লিষ্ট খবর

Back to top button