৪ দিন আমদানী-রপ্তানি বন্ধ থাকবে

আল আমিন, ব্রাহ্মণবাড়িয়া : শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দেশের অন্যতম রপ্তানীমূখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে ৪ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা দেয়া হয়েছে। আজ থেকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি মোবারব হোসেন বলেন,পূজা উপলক্ষে ৪ দিন বন্দর দিয়ে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। সিদ্ধান্তটি ভারতের আগরতলার ব্যবসায়ী নেতৃবৃন্দ আখাউড়া স্থল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী নেতৃবৃন্দকে চিঠির মাধ্যমে জানায়।
তবে এসময় উভয় দেশের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ৯ অক্টোবর সকাল থেকে এ বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হবে।
আখাউড়া স্থল বন্দরের সুপারিনটেনডেন্ট শান্তি বরণ চাকমা জানান, পূজা উপলক্ষে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।



