Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

বানিজ্যিকভাবে ফেনসি কবুতরের খামার

গোপাল কুমার, সাতক্ষীরা : সাতক্ষীরার উপকুলীয় এলাকায় গড়ে উঠেছে বানিজ্যিকভাবে বিদেশী ফেনসি কবুতরের ছোট বড় খামার। অল্প খরচে বেশি লাভজনক হওয়ায়, জেলায় দিনদিন বাড়ছে কবুতরের খামার। তবে সরকারী পৃষ্ঠপোষকতা পেলে সম্ভাবনাময় খাত হয়ে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

পৃথিবীতে প্রায় ২শ জাতের কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় ৩০ রকমের কবুতর রয়েছে। দেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শষ্যক্ষেতে কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী।

তাই সাতক্ষীরার বেকার যুবক ও ছাত্ররা লেখাপড়ার পাশাপাশি ফেনসি পিজন ক্লাবের মাধ্যমে গড়ে তুলছে নতুন নতুন কবুতরের খামার। অল্প জায়গায়, স্বল্প খরচে বেশি লাভ হওয়ায় দিনদিন গড়ে উঠছে এ পাখির খামার।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত প্রাণিস্পদ কর্মকর্তা ডা: প্রদীপ কুমার মজুমদার বলেন, কবুতর পালন আশীর্বাদ হয়ে উঠছে জেলার দক্ষিণাঞ্চলের প্রান্তিক খামারিদের। পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভাবর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে বানিজ্যিকভাবে চাষ হচ্ছে বিদেশী ফেনসি কবুতরের। আর দেশের চাহিদা মিটিয়ে বৈদেশিক মুন্দ্রা অর্জন হবে বলেও প্রত্যাশা করছেন তিনি।

জেলা প্রাণিস্পদ বিভাগ বলছে, কবুতর পালনকারীদের সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে।

এদের সুষ্ঠু পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে, আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের পাশাপাশি দরিদ্র মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে বিদেশী ফেনসি কবুতর।

সংশ্লিষ্ট খবর

Back to top button