Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

পেঁয়াজের দাম কমলেও, খুচরা বাজারে প্রভাব নেই

আরমান কায়সার : যোগান ভালো থাকায় পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও, খুচরা বাজারে এর প্রভাব নেই। সপ্তাহের ছুটির দিনে আজ প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। রাজধানীর বাজারে বেড়েছে সবজীসহ সবরকম মাছের দাম। ক্রেতাদের দাবি, সঠিক নজরদারির অভাবেই কমছে না পেঁয়াজের দাম।

সঠিক নজরদারির অভাবকে দায়ী করে এক ক্রেতা বলেন, সপ্তাহের শুরুতেও একই দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। সরবরাহ থাকলেও খুচরা বাজারে এর দাম কমেনি। কেনো কমানো হচ্ছে না সেটাও তারা বলতে পারছে না। এদিকে খুচরা ব্যাবসায়ীরা বলছেন, তাদেরও নাকি কিনতে হচ্ছে অধিক দামে।

পেঁয়াজের ঝাঁজ লেগেছে মাছ ও সবজীর বাজারেও। সরবরাহ কমে যাওয়ায়, চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বাড়তি অন্য মাছের দামও। তবে, সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস। অপরিবর্তিত রয়েছে মুরগির দাম।

সংশ্লিষ্ট খবর

Back to top button