Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

ফুটবল পারফম্যান্সে মুগ্ধ জাতীয় দলের সাবেকরা

মোহাম্মদ হাসিব : ভুটানের বিপক্ষে ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচে দুইটিতেই জয় পায় বাংলাদেশ। জামাল ভূঁইয়াদের জয়ের পাশাপাশি, পারফম্যান্সে মুগ্ধ জাতীয় দলের সাবেক ফুটবলাররা। তাদের মতে, ম্যাচে জয় পরাজয় থাকবেই, তবে ধারাবাহিক ছন্দ ধরে রাখতে পারলে মান বাড়বে খেলার, দর্শকও আসবে মাঠে।

ভুটানের বিপক্ষে জয় পাবে বাংলাদেশ, এমন বিশ্বাস ছিলো সবারই। কিন্তু দুই ম্যাচে স্বাগতিকদের অ্যাটাকিং ফুটবল যেন বদলে যাওয়া এক বাংলাদেশের ছবি। বৃষ্টি ভেজা মাঠে ৪-১ গোল ব্যবধান এবং দ্বিতীয়টিতে জয় ২-০ ব্যবধানে। মানে কোনোটিতেই ঠিকমতো দাঁড়াতে পারেনি প্রতিপক্ষরা।

সাবেক ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী বলেন, দুই ম্যাচ জিতে এখন বেশ আত্মবিশ্বাসী এক দল বাংলাদেশ। সাফল্যের বাহবা পেতে, মাঠের লড়াইয়ে পরিশ্রম করতে হবে, সেটা বেশ ভালোই শিখেছে জীবন-ইয়াসিনরা। তবে ফুটবলারদের মাঝে আক্রমণাত্মক ফুটবলের স্টাইল ফিরলেও, কিছুকিছু যায়গায় এখনো উন্নতি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।

গেলো মাসে বিশ্বকাপ এবং এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে সেই সেট-পিস থেকেই গোল হজম করতে হয় জেমি ডে শিষ্যদের।

সংশ্লিষ্ট খবর

Back to top button