
মোহাম্মদ হাসিব : বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে কাল মাঠে নামছে ভুটান। সন্ধ্যা সাতটায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুরু হবে খেলা। সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।
প্রথম ম্যাচে নাবীব নেওয়াজ জীবনের দূর্দান্ত পারফম্যান্সে ৪-১ গোল ব্যবধানে জয় তুলে নেয় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও তার ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য স্বাগতিকদের। বিশেষ করে অ্যাটাকিং ফুটবল খেলাটাই মূল ফোকাস জেমি ডে শিষ্যদের।
তাছাড়া গেলো ম্যাচের কিছু ভুল কাটিয়ে উঠতে পারলে, বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগের নিজেদের শুদ্রে নিতে পারবে জামাল ভূঁইয়ারা। অন্যদিকে, ভুটানের চাওয়া, অন্তত কম গোল হজম করে, ভালো খেলা।



