Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

ইরাকে কম্প্রেসর রপ্তানি করবে ওয়ালটন

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন কারখানা কমপ্লেক্সে আনুষ্ঠানিকভাবে ইরাকে কম্প্রেসর রপ্তানি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত ইরাকি দূতাবাসের চার্জেস ডি অ্যাফেয়ারস মোহানাদ আল দারজি এর উদ্বোধন করেন।

অত্যাধুনিক উৎপাদন ব্যবস্থা, উচ্চমানের পণ্য, সাশ্রয়ী মূল্য, উদ্ভাবনী ও ফলপ্রসু বিপণন কৌশল এবং দ্রুত ও সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা দিয়ে দেশের বাজারে শীর্ষে ওয়ালটন। এখন ওয়ালটনের টার্গেট- ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো উন্নত বিশ্বে বাজার সম্প্রসারণ।

এ লক্ষ্যে ব্যাপক পরিকল্পনা নিয়ে কাজ করছে ওয়ালটন। প্রসঙ্গত, বিশ্বের প্রায় ৩৫টি দেশে রপ্তানি হচ্ছে ওয়ালটন পণ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আশরাফুল আলম, পরিচালক এস এম রেজাউল আলম, ওয়ালটনের চিফ টেকনিক্যাল অফিসার ইএম ইয়াং, ইন্টারন্যাশনাল বিজনেস ইউনিট প্রেসিডেন্ট এডওয়ার্ড কিম,ওয়ালটন কম্প্রেসরের সিওও মীর মুজাহিদীন ইসলামসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button