
মোহাম্মদ হাসিব : শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৮ ফুটবল দল। সাফের তৃতীয় আসরের ফাইনালে নাটকীয়তায় ভরা ম্যাচে ভারতের কাছে ২-১ গোল ব্যবধানে হেরেছে তারা। পরপর দুটি আসরে শিরোপার কাছে গিয়েও জিততে পারলো না লাল-সবুজরা।
নেপালের কাঠমান্ডুতে, ম্যাচের দুই মিনিটের মাথায় স্ট্রাইকার বিক্রমের গোলে এগিয়ে যায় ভারত। ম্যাচের ২২ মিনিটে একটি ফাউলকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা শুরু হয়। এ অবস্থায় রেফারি দু’দেশের দুই খেলোয়াড়কে লাল কার্ড দেখালে উভয় দলের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ায় দশজন করে।
লাল-সবুজরা খেলায় ফেরে ৩৮ মিনিটে, গোল করেন অধিনায়ক ইয়াসিন আরাফাত। তবে দূর্ভাগ্যজনকভাবে গোল উদযাপন করতে গিয়ে বিতর্কিত লাল কার্ড দেখতে হয় তাকে। ফলে ৯ জনের দলে পরিণত হয় বাংলার যুবারা। তাতেও হাল ছাড়েনি পিটার টার্নারের শিষ্যরা।
কিন্তু ম্যাচের অন্তিম মুহূর্তে ভারত আরেকটি গোল করলে, বাংলাদেশের নামের পাশে যোগ হয় রানার্সআপের তকমা।
বাংলাটিভি/ নূর



