Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অন্যান্যরাজনীতি

‘সুশাসনের জন্য নিয়ম ভিত্তিক অভিযান চালাতে হবে’

সাভার প্রতিনিধি : ক্যাসিনো অভিযানের সাময়িক চমক সৃষ্টি না করে, লাগাতার সুশাসনের নিয়ম ভিত্তিক অভিযান চালাতে হবে বলে মন্তব্য করেছেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনেন।

শুক্রবার আশুলিয়া প্রেসক্লাব অডিটরিয়ামে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাভার উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠানে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি ক্যাসিনো কাহিনীর সাথে ফলাও করে তার নাম জুড়ে দেয়ার দায় চাপান সাংবাদিকদের ওপর।

তিনি আরও বলেন, জিয়ার আমল থেকেই ক্লাবে জুয়া-হাউজি বহুদিন ধরে চালু আছে, ক্যাসিনো এসেছে হয়তো ২০১৭-১৮ সালে। পরস্পর দোষারোপ করে লাভ নেই, ব্যবস্থাটা বদলাতে হবে।

সাভার উপজেলার ওয়র্কার্স পার্টির সধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজনের সভাপত্বিতে এতে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক কিশোর রায়সহ বিভিন্ন নেতা কর্মীরা।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button