Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
খেলাধুলাফুটবল

দুইটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে বাংলাদেশ

মোহাম্মদ হাসিব : বিশ্বকাপ এবং এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে কাতার এবং ভারতের বিপক্ষে ম্যাচের আগে দুইটি ফিফা ফ্রেন্ডলি আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশ। ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে হবে ২৯ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর হবে খেলা।  সন্ধ্যা সাতটায় সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।

বাছাই পর্বের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচের আগে বাংলাদেশ দলকে ঝালিয়ে নেয়ার জন্য ম্যাচ দু’টি আয়োজন করেছে বাফুফে।  নতুন করে ঘোষিত প্রাথমিক দলের ২৬ ফুটবলারদের নিয়ে গেলো ২৫ সেপ্টেম্বর থেকে বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু করের জেমি ডে।

তবে ইনজুরির কারণে দল থেকে বাদ পরেছেন মাশুক মিয়া জনি। তার পরিবর্তে তিন বছর পর সুযোগ পেলেন রায়হান।  ভুটানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ শেষে চূড়ান্ত করা হবে স্কোয়াড।

সবশেষ ২০১৮ সালে ভূটানের বিপক্ষে সাফ টুর্নামেন্টে খেলে লাল-সবুজরা।  ম্যাচ জিতেছিলো ২-০ গোল ব্যবধানে।  অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ে, যুক্তরাস্ট্রের গুয়াম দলের কাছে দুই লেগেই হারে ভুটান।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button