অর্থনীতিবানিজ্য সংবাদ
ছুটির দিনও চালু রয়েছে হিলি স্থলবন্দর

শুক্রবার ছুটির দিনও চালু রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে রংপুর কাষ্টমস এক্সাইড ও ভ্যাট কমিশনারেট’র নির্দেশ মোতাবেক বন্দরের কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছে, পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ।
শারদীয় দুর্গা পূজা উপলক্ষে আগামী ২ অক্টবর থেকে ১১ অক্টবর পর্যন্ত ১০ দিন হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ব্যবসায়ীরা।
দীর্ঘসময় বন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে এবং দেশের বাজারে পেঁয়াজসহ নিত্য পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে শুক্রবার ছুটির দিন বন্দরের কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
বাংলাটিভি/ নূর



