Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জাতীয় পার্টিরাজনীতি

কৃষির উন্নয়নে অবদান রাখতে চান ‘রংপুর-৩’ প্রার্থীরা

বাবলুর রহমান, রংপুর : ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগম হয়ে উঠছে রংপুর-৩ আসনের নির্বাচনী মাঠ। বাড়ছে ভোটার ও নাগরিকদের প্রত্যাশা। যারা কৃষি ও কৃষকের কল্যাণে কার্যকরী পদক্ষেপ নেবে তাকে এ আসনে নির্বাচিত করতে চান, সাধারণ ভোটার। নির্বাচিত হয়ে এ ক্ষেত্রে অবদান রাখতে চান প্রার্থীরাও।

কৃষি ও নদ-নদী প্রধান জেলা রংপুর। রংপুর সিটি কর্পোরেশনের ২৫ টি ওয়ার্ড ও সদর উপজেলার অধিকাংশই ভোটারই দরিদ্র কৃষক ও ক্ষেতমজুর এক সময়ের সমৃদ্ধ এ জেলায়, উদ্বৃত্ত ফসল উৎপাদন হলেও চাহিদার চেয়ে সরবরাহ বেশি হওয়ার কারণে দাম না পেয়ে লোকসানে পুঁজি হারিয়ে কর্মহীন বেকার হয়ে পড়ে স্থানীয় কৃষকরা।

তবে বর্তমান সরকারের নিবিড় কৃষি উৎপাদশীলতা বাড়ায় দূর হয়েছে মঙ্গা। আর সেই উন্নয়নকে তরান্বিত করতে, জনগণের চাওয়াকে সামনে রেখে রংপুর-৩ আসনে উপ-নির্বাচনে প্রার্থীরা মাঠে নেমে প্রচারণা কৃষির উন্নয়নে। তবে কৃষকদের পছন্দ, পন্যের ন্যায দাম নিশ্চিত করবে এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান তাঁরা। সেই চাওয়াকে পরিপূর্ণ করে কৃষকদের ভাগ্য উন্নয়নে অবদান রাখতে চান প্রার্থীরাও।

জাপা প্রার্থী সাদ এরশাদ বলেন, কৃষকের উন্নয়ন হয় এমন পরিকল্পনা নিয়েই মাঠে নেমেছি। উৎপাদশীলতা বৃদ্ধি করা এবং পন্যের ন্যায দাম নিশ্চিত করাই হবে আমার লক্ষ্য। অন্যদিকে বিএনপি প্রার্থী রিটা রহমান বলেন, কৃষক নির্ভর বাংলাদেশে কৃষির উন্নয়নই সামগ্রীক  উন্নয়নকে এগিয়ে নিতে পারবে। তাই কৃষককে সেবা দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।

জাপা চেয়ারম্যান ও একাদশ সংসদের বিরোধী দলীয় নেতা এরশাদের মৃত্যুতে এ আসনটি শূন্য হয়। আগামী ৫ অক্টোবর ইভিএমএ এর মাধ্যমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button