Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

সুইজারল্যান্ডে পরিবেশবাদীদের অভিনব আন্দোলন

সুইজারল্যান্ডের জাতীয় সংসদে অভিনব এক আন্দোলনের মাধ্যমে ইতিহাস গড়ল জলবায়ু আন্দোলনে সক্রিয় দেশটির যুব সংগঠনের কর্মীরা।

মাত্র ৩ মিনিট জাতীয় সংসদে পরিবেশ আন্দোলনের বিখ্যাত গান গেয়ে প্রতিবাদ করার সময় পায় তারা। এর পরেই নিরাপত্তা কর্মীরা তাদের চলে যেতে বাধ্য করে। প্রায় এক বছরের পরিকল্পনা অনুযায়ী জলবায়ুর উষ্ণতা কমিয়ে আনার দাবিতে প্রতিবাদ করতে সংসদে দর্শকদের জন্য সংরক্ষিত ৯৯টি আসন নিবন্ধন করে রেখেছিল তারা।

সংসদের পরিবেশবাদী সদস্যরা এই অভিনব প্রতিবাদের জন্য আন্দোলনকারীদের উৎসাহ জানালেও অন্য দলের সদস্যরা বিষয়টিকে অতিরঞ্জিত এবং অপরাধ হিসেবে গণ্য করছেন।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button