Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

সপ্তাহের শুরুতেই আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম

আরমান কায়সার : সপ্তাহের শুরুতেই আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহে ৫৫ টাকার পেঁয়াজ এ সপ্তাহে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৭৫ টাকায়। তবে অপরিবর্তিত রয়েছে শাকসবজীসহ নিত্য পণ্যের দাম। এদিকে, মৌসুমের শেষে বাজারে পর্যাপ্ত ইলিশ না থাকায় চড়া ইলিশসহ সব মাছের বাজার।

বাজারে প্রতিদিনই বাড়ছে পেঁয়াজের দাম। গেল সপ্তাহে ৫৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ, এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। প্রতিদিনের এমন মুল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা। সিন্ডিকেটের কারণেই পেঁয়াজের দাম বাড়ছে বলেও অভিযোগ, ক্রেতা-বিক্রেতাদের।

তবে শাক-সবজির দাম কিছুটা কমলেও সরবরাহ কম থাকায় চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ মাছ। বাড়তি অন্যান্য মাছের দামও। তবে, সরকার বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে গরু-খাসির মাংস। আর অপরিবর্তিত রয়েছেস মুরগির দাম।

বাংলাটিভি/ নূর

সংশ্লিষ্ট খবর

Back to top button