দেশের ৫ম হিউম্যানেড রোবট

দেশের ৫ম হিউম্যানেড রোবট তৈরি করেছে কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী।
ওপেনসোর্স হিউম্যানয়েড রোবটটির নাম দেয়া হয়েছে মিয়া-১। মাত্র ৪০ হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক মানুষাকৃতির রোবট তৈরিতে সময় লেগেছে মাত্র আড়াই মাস। মঙ্গলবার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে রোবটটি উন্মুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক আবুল ফজল মীর। ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তোফায়েল আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ময়নামতি ব্যটালিয়ানের অধিনায়ক সালাহউদ্দিন মুরাদসহ অন্যরা।
রোবটের বুকে ৭ ইঞ্চি টাচ স্ক্রীন এলসিডি মনিটর রয়েছে। যার মাধ্যমে একজন ইউজার সহজে রোবটকে কমান্ড করে তার কাছ থেকে তথ্য জেনে নিতে পারবেন। রোবট মিয়া-১ মুখে কথা বলার পাশাপাশি তার এলসিডিতে সংশ্লিষ্ট ছবিও প্রদর্শন করবে।
পাশাপাশি কম্পিউটার ভিশন টেকনোলজি ব্যবহার করে অবজেক্ট ডিটেকশন এন্ড রিকগনিশন ও মোশন সেন্স করতে সক্ষম হবে।
বাংলাটিভি/ নূর


