‘দেশের অর্থনৈতিক মুক্তিতে ব্যবসায়ীদের ভূমিকা কম নয়’

শাহরিয়ার রাজ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন, আর সেই কাজের অনেকটাই এগিয়ে নিয়েছেন আমাদের দেশের ব্যবসায়ীরা এমনটাই মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী। বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশের শীর্ষ ব্যবসায়ীদের মধ্যে সিআইপি রপ্তানি ও সিআইপি ট্রেড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের রপ্তানি বাণিজ্যে গুরুত্বপুর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার সিআইপি নীতিমালা ২০১৩ অনুযায়ী সিআইপি রপ্তানিতে ১৩৬ জন ও সিআইপি ট্রেডে ৪৬ জনকে এ সম্মাননা কার্ড প্রদান করা হয়েছে। ২০১৭ সাল থেকে সিআইপি রপ্তানি ও সিআইপি ট্রেড এই দুটি ক্যাটাগরীতে দেশের শীর্ষ ব্যবসায়ীদেরকে সিআইপি মনোনীত করার পর তাদেরকে নির্বাচিত করে সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা কার্ড প্রদান করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, ব্যবসায়ীদের সাফল্য দেশের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি হিসেবে কাজ করছে।
সরকারের ব্যবসা-বান্ধব নীতি ও ব্যবসায়ীদের অবদানে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বর্তমান বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সী।
রপ্তানি বাণিজ্যে গুরুত্বপুর্ণ অবদান রাখার প্রেক্ষিতে সরকার সিআইপি নীতিমালা ২০১৩ অনুযায়ী সিআইপি রপ্তানিতে ১৩৬ জন ও সিআইপি ট্রেডে ৪৬ জনকে এ সম্মাননা কার্ড প্রদান করা হয়।
বাংলাটিভি/ নূর



