
আসাদ রিয়েল, ঢাকা : ডাকসু’র কোনো অনুষ্ঠানে ভিপি নূর অংশগ্রহণ করেন না বলে অভিযোগ করেছেন ডাকসু’র এজিএস সাদ্দাম হোসেন। আজ দুপুরে সংবাদ এক সম্মেলনে এ কথা বলেন তিনি। অন্যদিকে, ছাত্রলীগ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে ডাকসুকে ব্যবহার করে- এমন পাল্টা অভিযোগ করেছে ডাকসুর ভিপি নুরুল হক নূর।
মঙ্গলবার দুপুরে ডাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাকসুর সহসাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন অভিযোগ করে বলেন, ভিপি নূর বিশ্ববিদ্যালয়ের সমস্যায় মনোযোগ না দিয়ে বিভিন্ন বিদেশি দূতাবাসে ঘুরে বেড়ান। সাদ্দাম আরও বলেন, ডাকসুতে নির্বাচিত হওয়া কয়েকজনের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির যে অভিযোগ উঠেছে তারা বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনেই ভর্তি হয়েছে। ছাত্রলীগের পরিচয়ে কেউ ভর্তি হয়নি।
এই সংবাদ সম্মেলনের পরপরই ডাকসুতে নিজ কার্যালয়ে সাংবাদিকদের নূর বলেন, ছাত্রলীগ ডাকসুকে নিজেদের সংগঠন হিসেবে ব্যবহার করতে চাই। তাই অনেক অনুষ্ঠান সম্পর্কে ভিপিকে অনেক কিছুই জানানো হয় না। ডাকসুর কোষাধ্যক্ষ শিবলী রুবায়েতুল ইসলামের পদটিও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন নূর।
বাংলাটিভি/ এসনূর



