Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবিশ্ব বানিজ্য

বিশ্ব বাজারে বৃদ্ধি পেয়েছে তেলের দাম

সৌদি আরবের প্রধান দুটি তেলক্ষেত্রে হামলার পর বিশ্ব বাজারে তেলের দাম গত চার মাসের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে।

বিবিসি জানায়, সৌদি আরবে শনিবারের হামলার পর বিশ্বে জ্বালানি তেলের সরবরাহ ৫ শতাংশেরও বেশি কমে গেছে। এর প্রভাবে সোমবার অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ১৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে ব্যারেল প্রতি দাম দাঁড়িয়েছে প্রায় ৭২ ডলার। তবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির রিজার্ভ থেকে তেল সরবরাহের অনুমোদন দেয়ার পর তেলের মূল্য কিছুটা কমে আসে।

ড্রোন হামলার পর তেল স্থাপনা দু’টির উৎপাদন অর্ধেকে নেমে আসায় এর প্রভাব পড়েছে বিশ্ব বাজারে। এদিকে তেল শোধনাগারে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করছেন, ইরান থেকে এই হামলা করা হয়েছে

উল্লেখ্য, বিশ্বের চাহিদার ১০ ভাগ উৎপাদন করে আরামকো। সৌদির খুরাইসে বিশ্বের মোট চাহিদার ১ শতাংশ তেল উৎপন্ন হয়, আর আবকাইক তেল শোধনাগার বিশ্বের সরবরাহের ৭ শতাংশ তেল জোগান দেওয়ার ক্ষমতাসম্পন্ন। সৌদি আরব পৃথিবীর সবচেয়ে বড় জ্বালানি তেল রপ্তানিকারক। প্রতিদিন তারা ৭০ লাখ ব্যারেলের বেশি জ্বালানি তেল রপ্তানি করে।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button