Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
অর্থনীতিবানিজ্য সংবাদ

হিলি স্থলবন্দরে দ্বিগুণ বেড়েছে পেঁয়াজের দাম

ভারতে কাচাঁ পণ্যের মূল্য নির্ধারণ সংস্থা ন্যাপিড বাংলাদেশে পেয়াঁজ রপ্তানিতে রপ্তানি মূল্য দ্বিগুন করায় হিলি স্থলবন্দরে বেড়েছে পেয়াঁজের দাম।

২ দিনের ব্যবধানে প্রকারভেদে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেড়ে বন্দরে পেয়াঁজ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকা। যে পেয়াঁজ বৃহস্পতিবার বন্দরে বিক্রি হয়েছে ৩৮ থেকে ৪২ টাকা কেজি দরে।

ভারতীয় কৃষিপণ্য মূল্য নির্ধারণকারী সংস্থা “ন্যপেড” গত শুক্রবার হঠাৎ করে পেঁয়াজের রফতানি মূল্য সাড়ে ৩শ ডলার থেকে বাড়িয়ে ৮৫২ মার্কিন ডলার নিধারণ করে। ফলে বন্ধ হয়ে যায় বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি। আগের দেয়া সাড়ে ৩শ ডলারে এলসিগুলোর বিপরিতে ভারতের কাষ্টমস কর্তৃপক্ষ পেঁয়াজ রফতানির অনুমতি না দেয়ায় গত শনিবার থেকে বিপাকে পড়েছে দেশের পেঁয়াজ আমদানিকারকরা।

অথচ আজ বিভিন্ন ব্যাংকে পুরনো এলসিগুলো পুনরায় এ্যমানমেন্ড এবং নতুন করে এলসি করে পেঁয়াজ আমদানি করছেন আমদানিকারকরা।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button