Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
আন্তর্জাতিকইউরোপ

কানাডায় ৪৩ তম সাধারণ নির্বাচনের ঘোষণা

হঠাৎ পার্লামেন্ট ভেঙে দিয়ে আগামি ২১ অক্টোবর সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এটি কানাডার ৪৩তম সাধারণ নির্বাচন।

মতামত ভোট বলছে, দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বেশ বেগ পেতে হবে ‘ইয়ং আইকন’ খ্যাত ট্রুডোকে। স্থানীয় সময় বুধবার সকালে রানির প্রতিনিধি গভর্নর জেনারেলের সঙ্গে সাক্ষাৎ করে প্রচার শুরু করেন ট্রুডো।

ধারণা করা যাচ্ছে, তিনি এবার সাশ্রয়ী অর্থনীতি আর জলবায়ু সংক্রান্ত বিষয়গুলোকে প্রাধান্য দেবেন। ট্রুডো এরইমধ্যে সংবাদ সম্মেলনে বলেছেন, গত চার বছরে আমরা অনেক কাজ করেছি, যদিও সত্যি কথা হলো আমরা কেবল শুরু করেছি।

তিনটি প্রধান দলের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে ট্রুডোর নেতৃত্বাধীন লিবারেল পার্টি ও কনজারভেটিভ পার্টির মধ্যে। তার মূল প্রতিদ্বন্দ্বী হবেন ৪০ বছর বয়সী অ্যান্ড্রু শির।

বাংলাটিভি/ এসনূর

সংশ্লিষ্ট খবর

Back to top button