ডিগ্রি অর্জনের পরও দুই বছর যুক্তরাজ্যে অবস্থান করা যাবে

ব্রিটিশ হোম অফিসের নতুন প্রস্তাবনা অনুযায়ী স্নাতক ডিগ্রি অর্জনের পর কর্মসংস্থানের জন্য দুইবছর দেশটিতে অবস্থান করতে পারবেন বাংলাদেশিসহ বিভ্ন্নি দেশের শিক্ষার্থীরা। বিবিসিতে প্রকাশিত খবরে এ তথ্য জানা গেছে।
দেশটির নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, নতুন পরিবর্তন শিক্ষার্থীদের নিজেদের সক্ষমতা বুঝতে এবং যুক্তরাজ্যে নিজেদের পেশা গড়ে নিতে সহায়ক হবে। নতুন এ নিয়মের ফলে ২০১২ সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে স্নাতক ডিগ্রী অর্জনের পর বিদেশি শিক্ষার্থীরা চার মাসের বেশী ব্রিটেনে অবস্থান করতে পারবেন না বলে যে নিয়ম করেছিলেন, এখন তার পরিবর্তন এল।
জানা যায়, সেসব শিক্ষার্থীরা আগামী বছর থেকে দেশটিতে স্নাতক পর্যায়ে কিংবা তার থেকে উঁচু কোন ডিগ্রির জন্য পড়াশুনা শুরু করবেন তারা এই পরিবর্তিত নিয়মের সুযোগ পাবেন। তবে সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই এ সুযোগ পাবেন, যাদের ছাত্র ভর্তির ক্ষেত্রে অভিবাসন সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে মেনে চলার ইতিহাস রয়েছে।



